তুরস্কের কাছে এফ-৩৫ বেচবে না যুক্তরাষ্ট্র

তুরস্কের কাছে এফ-৩৫ বেচবে না যুক্তরাষ্ট্র।

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনলে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বেচবে না যুক্তরাষ্ট্র। মার্কিন ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তুরস্ককে এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান।

নিজের অবস্থান জানিয়ে শানাহান বলেন, ‘এস-৪০০ এবং এফ-৩৫ একসঙ্গে যেতে পারে না।’
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের কাছে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ বিমান বিক্রি করা সংশয়ের মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল করে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু আঙ্কারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। খবর: ডেইলি সাবাহ।

এ প্রসঙ্গে শনিবার (২ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু বলেছেন, তার দেশ পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে না পেরে রাশিয়ার তৈরি ব্যবস্থা কিনেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.