বিমানবাহিনীতে থাকাকালে ধর্ষিত হন মার্কিন সিনেটর

বিমানবাহিনীতে থাকাকালে ধর্ষিত হন মার্কিন সিনেটর।

মার্কিন সিনেটর মার্থা ম্যাকসালি জানিয়েছেন, বিমানবাহিনীতে থাকাকালে তার সিনিয়র কর্মকর্তা তাকে লুণ্ঠন করে ধর্ষণ করেছেন। মার্কিন সামরিক বাহিনীর যৌন নিপীড়ন বিষয়ক এক শুনানিতে বুধবার তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট ম্যাকসালি বলেছেন, ‘দীর্ঘ বছর আমি বিষয়টি গোপন রেখেছি। কিন্তু সামরিক বাহিনী এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এবং সেখানে এসব ঘটনায় যথেষ্ট প্রতিক্রিয়া না হওয়ায় পরবর্তীতে আমি অনুভব করলাম, কিছু লোককে জানানো দরকার যে আমিও নিপীড়িত হয়েছিলাম।’
যুক্তরাজ্যের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর মার্থা জানান,
কমিটির শীর্ষ পর্যায়ের সদস্য ডেমোক্র্যাটদলীয় সিনেটর ক্রিস্টেন জিলিব্রান্ড বলেছেন, ম্যাকসালির এই সাক্ষ্যে তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছেন।
বিবিসি বলছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের পুরো সামরিক বাহিনীজুড়ে যৌন নিপীড়নের ঘটনা প্রায় ১০ শতাংশ বেড়ে যায়।
খবরে বলা হয়েছে, মার্কিন বিমানবাহিনীতে ২৬ বছর চাকরি করেছেন ম্যাকসালি। ২০১০ সালে অবসর নেওয়ার আগে কর্নেল পদে দায়িত্ব পালন করেন তিনি।
এরপর দুই মেয়াদে মার্কিন প্রতিনিধি পরিষদ তথা হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সদস্য নির্বাচিত হন। আর গত বছর সিনেটর নির্বাচিত হন তিনি।
বিবিসি বলছে, তবে নিজের যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে এই প্রথম কথা বলছেন না ম্যাকসালি। গত বছর সিনেট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারণাকালে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ১৭ বছর বয়সে হাইস্কুলের অ্যাথলেটিক কোচের চাপে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হন তিনি।
মার্কিন সামরিক বাহিনীতে থাকাকালেও তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলেও তার অভিযোগ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.