ক্রিকেটারদের জন্য দোয়া মাহফিল আয়োজন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়ে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বাঁচেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ঘটনায় অন্তত অর্ধশতাধিক মুসল্লি নিহত হন। এর মধ্যে বাংলাদেশি পাঁচ প্রবাসী নাগরিক ছিলেন।

ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের সন্ত্রাসী হামলা থেকে অক্ষত অবস্থায় দেশে ফেরায় আল্লাহর শুকরিয়া আদায়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়েজিত মিলাদে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড সফরে যাওয়া ক্রিকেটার, বিসিবি সভাপতি, বোর্ড পরিচালকরা।

ওই দিনের হামলায় নিহত সকল মুসল্লিসহ নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মহাবিপদ থেকে অক্ষত অবস্থায় ক্রিকেটাররা দেশে ফেরায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.