এবার আইপিএলের বিতর্কে কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলী!

এবার আইপিএলের বিতর্কে কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলী!

সুনামের সঙ্গেই ক্রিকেট খেলেছেন। সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট ক্যারিয়ারে কোনো স্ক্যান্ডেল নেই। ক্রিকেট থেকে অবসরে গিয়ে সফলতার সঙ্গেই সামলাচ্ছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্টের দায়িত্ব।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালের পরামর্শক হিসেবে কাজ করছেন সৌরভ গাঙ্গুলী। দিল্লির প্রধান কোজের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি দিল্লির পরামর্শকের ভূমিকা পালন করে সমালোচনার মুখে পড়েছেন সৌরভ।
দুটি সাংঘর্ষিক দায়িত্ব পালন করার জন্য সুনির্দিষ্ট কারণ দর্শাতে বলা হয়েছে সৌরভকে। আগামী ৭ এপ্রিলের মধ্যে বিসিসিআইয়ের বিচারপতি জেকে জাইনের নিকট কারণ দর্শাতে হবে।
সম্প্রতি কলকাতার তিনজন সমর্থক রঞ্জিত শীল, অভিজিৎ মুখার্জী ও ভাস্বতী সান্টুয়া বিচারপতির কাছে লিখিত অভিযোগ জানান যে, বেঙ্গল ক্রিকেটের দায়িত্বে থাকা সৌরভ কীভাবে আরেকটা ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন।
কলকাতার ওই ক্রিকেট সমর্থকদের দাবি দিল্লির বিপক্ষে ম্যাচের আগে স্থানীয় পিচ প্রস্তুতকারকে তার দলের সুবিধা মতো পিচ বানানোর নির্দেশ দিতেই পারেন সৌরভ।
তাছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আইনানুসারে একজন কর্তাব্যক্তি একই সঙ্গে ভিন্ন দুইটি পদের দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু সৌরভ গাঙ্গুলি বর্তমানে সেটাই করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.