ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য

ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য সরকার। মঙ্গলবার ঢাকা লিগে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন জাতীয় দলের এই ওপেনার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান সৌম্য।
বিশ্বকাপের ঠিক আগে ফর্মে ফিরলেন সৌম্য সরকার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি।
মঙ্গলবার বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এবার ৭৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি।
এরপর ইনিংস লম্বা করার জন্য একের পর এক বাউন্ডারি হাকিয়ে যান আবাহনীর এই ওপেনার। ইমতিয়াজ হোসেন তান্নাকে বাউন্ডারি হাঁকিয়ে ১৪৯ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই তারকা ক্রিকেটার।তার খেলা ২০৮ রানের ইনিংসটি ১৪টি চার ও ১৬টি ছক্কায় সাজানো।
এর আগে রোববার বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শতক (১০৬) ছুঁয়েছিলেন ৭১ বলে।
সময়টা বড্ড বাজে কাটছিল সৌম্যর। দুঃসময় পেছনে ফেলে বিশ্বকাপের আগেই বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি। টানা শতকের আগের ১১ ম্যাচে করেছিলেন ১৯৭ রান। সেখানে শেষ দুটি ইনিংসেই তা ছাড়িয়ে গেলেন টাইগার বাঁহাতি ওপেনার।
লিগের শেষ ম্যাচে তানভীর হায়দারের সেঞ্চুরিতে (১৩২*) আবাহনীকে ৩১৮ রানের টার্গেট দেয় শেখ জামাল। জবাব দিতে নেমে সৌম্য ও জহুরুল ইসলামের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে (২৯ ওভার) জয়ের সুবাস পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সৌম্য ১৩০ রানে অপরাজিত আছেন। বিস্ফোরক ব্যাটিংয়ে ৫২ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। সেঞ্চুরিতে পৌঁছতে খেলেন আর মাত্র ২৬ বল। অপর প্রান্তে ৬৯ রানে অপরাজিত আছেন জহরুল। ম্যাচটি জিতলেই টানা দ্বিতীয়বার লিগ শিরোপার মুকুট পরবে জায়ান্টরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.