দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই

দিল্লিকে হারিয়ে ফাইনালে চেন্নাই।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ১০ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দিল্লির সংগ্রটা খুব বড় করতে দেয়নি চেন্নাই। ৯ উইকেটে ১৪৭ রানে আটকে রাখে দিল্লিকে। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ ইনিংস খেলা ঋষভ পান্ত আজকেও ছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। তবে ২৫ বলে ৩৮ রানে তাকে বিদায় দিয়েছেন চাহার। কলিন মুনরোর ২৭ রান ছাড়া বাকিদের ব্যাট সেভাবে ঝলসে উঠেনি দিল্লির ইনিংসে। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন দীপক চাহার, হরভজন সিং রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো।

জবাবে চেন্নাই শুরুটা করে উড়ন্ত গোছের। দুই ওপেনার ফাফ দু প্লেসিস ও শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৮১ রান। ১১ ওভারে প্লেসিসকে বিদায় দেন বোল্ট। তাতেও আটকানো যায়নি চেন্নাইকে। ৩৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৫০ রান করেন প্লেসিস।

ওয়াটসনও ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে যখন ফিরছেন ততক্ষণে স্কোর ছিলো ২ উইকেটে ১০৯। রায়না ১১ ও ধোনি ৯ রানে বিদায় নিলেও চেন্নাই ঠিকঠাকভাবেই ছিলো জয়ের পথে। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।

চেন্নাই সুপার কিংসঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, শার্দুল ঠাকুর, ইমরান তাহির।

দিল্লী ক্যাপিটালসঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন মুনরো, শারফানে রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, কিমো পল, ট্রেন্ট বোল্ট, অমিত মিশ্রা, ইশান্ত শর্মা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.