কাঠমান্ডু ঘিরে ৩ মৃদু ভূমিকম্প

nep16রোববার নেপালের রাজধানী কাঠমান্ডু ঘিরে ধারাবাহিকভাবে তিনটি মৃদু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

২৫ এপ্রিল ৭.৯ মাত্রার প্রলয়ংকারী ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষের মৃত্যুর পর থেকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা নেপালে গত তিন সপ্তাহে আড়াই শতাধিক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববারের প্রথম ভূমিকম্পটি সকাল ৭টার দিকে অনুভূত হয় যার মাত্রা ছিল ৪.২ এবং উৎপত্তিস্থল ছিল দোলাখা।

এরপর ফের দোলাখাতেই সকাল পৌনে ১১টার দিকে আরেকটি ভূমিকম্পের সৃষ্টি হয় যার মাত্রা ছিল ৪.৪।

এরপর তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয় বেলা পৌনে ১২টার দিকে, যার মাত্রা ছিল ৪.২ এবং উৎপত্তিস্থল ছিল সিন্ধুপালচক।

এসব ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.