‘বোলাররা আমাকে ভয় পায়, কিন্তু স্বীকার করে না’

‘বোলাররা আমাকে ভয় পায়, কিন্তু স্বীকার করে না’

নিজের মারমুখী ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত ক্রিস গেইল। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের অবিশ্বাস্য ফর্মের কথা জানিয়ে বোলাদের সতর্কবার্তা দিয়েছেন গেইল, জানিয়েছেন বিশ্বকাপে তিনি একেবারেই ছাড় দিবেন না।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, তরুণ তারকারা (ব্যাটসম্যান) আমার চিন্তায় রয়েছে। আমি আগে খুব দ্রুত ছিলাম। কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়বে। তারা জানে যে ইউনিভার্স বস কী করতে সক্ষম। আমি নিশ্চিত এটা তাদের মনের ভেতরে থাকবে, ‘আরে এটি তাদের দেখা ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান।’

প্রতিপক্ষের বিপক্ষে অনেক বেশি আত্মবিশ্বাসীও গেইল। তার দাবি বোলাররা তাকে ভয় পায়। তবে ক্যামেরার সামনে সেটি স্বীকার করে না।
গেইল বলেন, বোলারদের যদি ক্যামেরার সামনে জিজ্ঞেস করেন তাহলে তারা কখনও স্বীকার করবে না। তারা বলবে না ভয়ের কিছু নেই। তবে আপনি যদি ক্যামেরা বন্ধ করে তাদের জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে, হ্যাঁ! সে ভয়ংকর একজন। তারা জানে ইউনিভার্সাল বস কি করতে পারে। আমি নিশ্চিত তারা যখন আমাকে বল করতে আসে তখন তাদের মাথায় থাকে আমি পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানকে বল করতে যাচ্ছি।

২৬ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। দুই দিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গেইলের দল। ৩১ মে বিশ্বকাপের মূল আসরে পাকিস্তানের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮৯ ওয়ানডেতে ১১ হাজার ৬৪৯ রান করেছেন ক্রিস গেইল। ২৫ শতক ও ৫১ অর্ধশতকের মালিক তিনি। এর আগে ২০১৫ বিশ্বকাপে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন। এই বিশ্বকাপ খেলেই বিদায় নেবেন গেইল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.