হাশিম আমলাকে নিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে দুশ্চিন্তা!

হাশিম আমলাকে নিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে দুশ্চিন্তা!

চলতি ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। তবে আঘাত পেয়ে তিনি মাঠ ছাড়ায় দক্ষিণ আফ্রিকা শিবিরে দুশ্চিন্তা বাড়ছে।

ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই জোফরা আর্চারের ঘণ্টায় ৯০ মাইল বেগে আসা একটি বাউন্সার তার হেলমেটের গ্রিলে আঘাত হানে। এরপর তিনি হেলমেট মাথা থেকে খুলে ফেলেন।
এরপরেও আমলা খেলা চালিয়ে যেতে পারবেন বলে মনে হলেও ভেতরের আলোড়ন এতটা প্রচণ্ড ছিল যে আঘাত নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আমলা যখন মাঠ ছাড়ছিলেন, তখন তিনি কপাল ঘষছিলেন। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছেন আইডেন মার্করাম।
ক্রিকেটের নতুন আইন অনুসারে খেলা চলাকালে কেউ আঘাত পেলে কিংবা আঘাত পেয়েছেন বলে সন্দেহ হলে নতুন কাউকে তার স্থলাভিষিক্ত করা যাবে।
হাশিম আমলা যখন মাঠ ছাড়েন, তখন কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়াদের রান ছিল ১৪। ওভালে ইংল্যান্ডের ৩১১ রানের তাড়া করছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা।
বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে ৩১১ রানের মধ্যে আটক রাখতে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা।
৮৯ রান তোলার মাধ্যমে ইংল্যান্ড দলকে সামনে টেনে এনেছেন বেন স্টোকস। এছাড়া ইয়ন মরগান, জেসন রয় ৫৪ ও জো রুট ৫১ রান করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.