৪০০ টাকায় ম্যাচ খেলতেন মোহাম্মদ সাইফউদ্দিন!

৪০০ টাকায় ম্যাচ খেলতেন মোহাম্মদ সাইফউদ্দিন!

বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ফেনীর ২২ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার।

সাইফউদ্দিনের বাবা আব্দুল খালেক পুলিশে চাকরি করেন। বাবা চাইতেন তার ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করুক। কিন্তু শাহিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাইফউদ্দিনের ছোট বয়স থেকেই স্বপ্ন ছিলো জাতীয় দলের ক্রিকেটার হওয়ার।

কলেজ ক্রিকেটে ওপেনার হিসেবে প্রচুর রানও করেছিলেন। সেখান থেকেই তার উত্থান। পরে অনূর্ধ্ব-১৬ বিভাগে চট্টগ্রামের হয়ে ৫৪৬ রান ও ২৪টি উইকেট নিয়ে জাতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন।

২২ বছর বয়সী এ অলরাউন্ডার বিশ্বকাপ শেষে দেশে ফিরে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, খেপ ‘ক্রিকেট’ খেলে ম্যাচ প্রতি চারশো টাকা করে পেতাম। একশো টাকা হাত খরচের জন্য রেখে তিনশো টাকা জমিয়ে রাখতাম।

সাইফউদ্দিন আরও বলেন, খেপ খেলে যে টাকা পেতাম সেই টাকা দিয়েই ক্রিকেটের সরঞ্জাম কিনে আনতাম। আর এ ধরনের ক্রিকেট শুধু অর্থ সংগ্রহের রাস্তাই দেখায়নি, সঙ্গে গড়ে তুলেছে লড়াকু মনোভাবও। যাদের হয়ে ক্রিকেট খেলতাম, তারা টাকা দিতো ঠিকই, কিন্তু পারফর্ম করতে না পারলে অনেক কটূকথা শুনতে হত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.