শ্রীলংকা সফরে যাচ্ছেন না বাংলাদেশের কয়জন?

শ্রীলংকা সফরে যাচ্ছেন না বাংলাদেশের কয়জন?

চলতি মাসের শেষদিকে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন টাইগাররা। তবে সেই সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন সফর থেকে বিরত থাকার বিষয়ে সাকিবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন পায়নি বোর্ড। দল নির্বাচক কমিটি তা জানালে তার লংকা সফর নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হয়। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোতে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ।
নাজমুল হাসান জানান, সাকিব সফরে যাচ্ছে না। আর জুলাইয়ের শেষ সপ্তাহে বিয়ে করছে লিটন দাস। তার যাওয়ার সম্ভাবনা নেই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ইনজুরি সমস্যা আছে। সেও যেতে পারবে কি না-বলা যাচ্ছে না।
হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। তাতে মোটেও ভালো করতে পারেননি তিনি। ৮ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন ম্যাশ। যা তার ক্যারিয়ারে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সবচেয়ে বাজে পারফরম্যান্স।
এ কারণে মাশরাফির অবসর নিয়েও কথা উঠেছিল। যদিও অধিনায়ক এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। বাংলাদেশের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করে তাকে বিদায় দেয়া হবে বলে জানান পাপন।
শনিবার লন্ডনে সাংবাদিকদের তিনি বলেন, আমি শুনেছি মাশরাফি ফিট নয়। যদিও তার এমআরই করা হয়নি। সাকিব হজে যাচ্ছে। আসছে সিরিজে তাকে পাওয়া যাবে না। বিয়ের জন্য লিটন ছুটি চেয়েছে। লংকানদের বিপক্ষে সিরিজে এ তিনজনের না থাকার যথেষ্ট সম্ভাবনা আছে।
বিসিবি বস বলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদেরও ফিটনেস সমস্যা আছে। থাকতে পারে রুবেল হোসেনেরও। আমাদের দেখতে হবে এসময়ের মধ্যে তারা ফিট হয়ে ওঠে কি-না।
গত এপ্রিলে শ্রীলংকায় ইস্টার সানডেতে জঙ্গি হামলায় কয়েকশ’ লোক নিহত হন। এরপর প্রথমবারের মতো লংকা সফরে যাচ্ছে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.