গাজা থেকে ইসরাইলে রকেট হামলা

gaaj-a_83075গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনা বুধবার ঘটেছে বলে ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, গাজার সীমান্তবর্তী ইসরায়েলি শহর নেতিভত ও আশকেলনে প্রায় দু’টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওমর ব্রিগেড নামের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।

রকেট হামলার জবাবে হামাস যোদ্ধাদের ব্যবহার করা তিনটি শুন্য মাঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.