পাকিস্তান কীভাবে এক নম্বর?

পাকিস্তান কীভাবে এক নম্বর?

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তান। অথচ শ্রীলংকা দ্বিতীয় সারির দলের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। দলটি কীভাবে র‍্যাংকিংয়ে এক নম্বর, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পাক কোচ মিসবাহ-উল হক।

নিরাপত্তা অযুহাতে পাকিস্তান সফরে যাননি লাসিথ মালিঙ্গা-থিসারা পেরেরসাহ ১০ লংকান ক্রিকেটার। দলের মূল তারকাদের ছাড়া খেলতে নামা শ্রীলংকাকে একটি টি-টোয়েন্টিতেও হারাতে পারেনি পাকিস্তান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ।

তিনি বলেন, এ সিরিজে আমাদের অনেক কিছু পরীক্ষা করার দরকার ছিল। প্রায় একই দল নিয়ে আমরা শেষ ৩/৪ বছর খেলছি। এরাই আমাদের টি-টোয়েন্টিতে এক নম্বর দল বানিয়েছে। এ সিরিজের ফলাফল নিয়েও আমাদের ভাবনার কারণ আছে। দ্বিতীয় সারির একটি দলের বিপক্ষে যদি হেরে যাই, তা হলে কীভাবে ভাবব; আমরা এক নম্বর দল?

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর হয় সন্ত্রাসী হামলা। এর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে ছিল। দীর্ঘ ১০ বছর সেখানে ফিরেছে মূলধারার ক্রিকেট। সম্প্রতি নির্বিঘ্নে দেশটি সফর শেষ করে এসেছে শ্রীলংকা। মাঠের লড়াইও হয়েছে জমজমাট। ওয়ানডে সিরিজ জেতেন সরফরাজরা। টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে বদলা নেন লংকানরা। এ সিরিজ হারের দায়ভার পড়েছে মিসবাহর কাঁধে।

আত্মপক্ষ সমর্থনে পাক কোচ বলেন, সিরিজ পরাজয়ের দায়ভার আমি নিচ্ছি। যেটা ঘটেছে, সেটা হতাশাজনক। কিন্তু এ ক্রিকেটাররাই টানা কয়েক বছর একসঙ্গে খেলেছে। আপনারা হয়তো আমাকে দোষ দেবেন। কিন্তু আমার দায়িত্ব নেয়ার মাত্র ১০ দিন পূর্ণ হয়েছে। অধিকন্তু সফরকারীরা সব বিভাগেই দুর্দান্ত খেলেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.