অবশেষে দল পেলেন মাশরাফি বিন মুর্তজা

অবশেষে দল পেলেন মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফটে মাশরাফি বিন মুর্তজা ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের তালিকায় ছিলেন না। তাইতো চতুর্থ ধাপ পর্যন্ত নয় রাউন্ডে কোনো দল পাননি তিনি।

কিন্তু পঞ্চম ধাপে দশম রাউন্ডে এসে তাকে দলে টানে ঢাকা প্লাটুন। ‘এ+’ ক্যাটাগোরির বাকি তিনজন (তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ) প্রথম ডাকেই দল পান। কিন্তু মাশরাফিকে অপেক্ষা করতে হয় পাঁচ রাউন্ড পর্যন্ত। তামিম ইকবালের পর দ্বিতীয় এ+ ক্যাটাগোরি হিসেবে মাশরাফিকে দলে টেনেছে ঢাকা।

ঢাকা প্লাটুনে আরো আছেন এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ, থিসারা পেরেরা, লরি ইভান্স, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম ও ওয়াহাব রিয়াজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.