ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক বেনয়ামিন নেতানিয়াহুর

ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক বেনয়ামিন নেতানিয়াহুর।

ইরান এখন যুক্তরাষ্ট্র ও তার প্রধান মিত্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

আর এ কারণেই ইসলামী ওই প্রজাতন্ত্রটির বিরুদ্ধে ওঠেপড়ে লেগেছে। রোববার ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ইরান দিন দিন মধ্যপ্রাচ্য বিশেষ করে দখলদার রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ নেতানিয়াহুর।

৬ জাতির সঙ্গে ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বাজে সম্পর্ক বিরাজ করছে ইরানের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.