চলতি বছরে ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর মার্কিন যুক্তরাষ্ট্রে

চলতি বছরে ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর মার্কিন যুক্তরাষ্ট্রে।

চলতি বছর যুক্তরাষ্ট্র মোট ২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এক কারা কর্মকর্তাকে হত্যার দায়ে সর্বশেষ বুধবার টেক্সাসে এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে দেশটিতে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিস বলেছে, হিউসটনের উত্তরে হান্সভিল কারাগারে প্রাণঘাতি ইনজেকশন পুশ করার মাধ্যমে অভিযুক্ত ট্রাভিস রুনেলসের (৪৬) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আবেদন বাতিল হওয়ার পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সশস্ত্র ডাকাতির মামলায় ১৯৯৭ সালে ট্রাভিস রুনেলসের ৭০ বছরের সাজা হয়েছিল। ২০০৩ সালে তিনি কারা পরিদর্শক স্টানলি উইলিকে হত্যা করেন। দুই বছর পরে এই খুনের জন্য ট্রাভিসকে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.