ফের বার্সেলোনার বিরুদ্ধে মামলা ঠুকলেন নেইমার

ফের বার্সেলোনার বিরুদ্ধে মামলা ঠুকলেন নেইমার।

আনুগত্য বোনাস পেতে সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আবারো আদালতে মামলা ঠুকেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে চলে যাওয়ায় চুক্তি অনুযায়ী বোনাসটি তাকে দেয়নি বার্সা। সেই অর্থ পেতে ফের ক্লাবটির বিরুদ্ধে মামলা করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

খেলাধুলা বিষয়ক জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো জানিয়েছে, এবারের মামলায় বার্সেলোনার কাছে ৩.৫ মিলিয়ন ইউরো চাচ্ছেন নেইমার। গেল দলবদল মৌসুমে তার কাতালানদের ডেরায় ফেরা নিয়ে বেশ জল ঘোলা হয়। মাস ছয়েক না ঘুরতেই তাদের বিরুদ্ধে মামলা করলেন তিনি। যদিও এর তদন্ত প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

ফলে ধারণা করা হচ্ছে, বার্সায় নেইমারের ফেরার পথে বড়ো একটা বাধার সৃষ্টি হলো।তাদের বিপক্ষে এটিই তার একমাত্র দাবি নয়। চুক্তির ধারা অনুযায়ী, ১ লাখ ইউরো সমান অর্থের আরেকটি বোনাস পেতে ক্লাবটির বিপক্ষে আইনি লড়াই লড়ছেন তিনি। অবশ্য ইতিমধ্যে চাউর হয়েছে, বার্সায় ফিরলে সব ধরনের মামলা তুলে নেবেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.