ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউস ছাড়বেন ইভাঙ্কা ট্রাম্প

ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউস ছাড়বেন ইভাঙ্কা ট্রাম্প।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচিত হলে হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

রাজনীতির চেয়ে সন্তানরাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন ৩৮ বছর বয়সী এ নারী।

ইভাঙ্কা ট্রাম্প বলেন, আমার সন্তান এবং তাদের সুখই সবার আগে আমাকে বিবেচনা করতে হবে। আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে আবারও তিনি মার্কিন প্রশাসনে কাজ করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা এসব কথা বলেন।

সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ইভাঙ্কা আরও বলেন, সন্তানের প্রয়োজনই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সে জন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে।

বাবার হয়ে প্রচারে দেশের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ইভাঙ্কা।

কখনও নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এ উপদেষ্টা বলেন, সত্যি বলতে কী- আমার কাছে রাজনীতির কোনো আকর্ষণই নেই।

ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনারও ২০১৭ সাল থেকেই ট্রাম্প প্রশাসনে কাজ করে আসছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.