কুয়েত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত।
কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছেন তারা।
বুধবার (৮ জানুয়ারি) ক্যাম্পের মার্কিন অধিনায়কের কাছ থেকে এ চিঠি প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করে বলে মন্ত্রীর বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ)।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত এলো।