‘এক বছরে বাংলাদেশ বিমানের লাভ ২৭৩ কোটি টাকা’

‘এক বছরে বাংলাদেশ বিমানের লাভ ২৭৩ কোটি টাকা’

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, গত ১ বছরের ভেতর সব দেনা পরিশোধ করে বিমান মন্ত্রণালয় ২৭৩ কোটি টাকা আয় করেছে। বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

শুক্রবার মাধবপুর উপজেলার কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ কে দুর্নীতি মুক্ত করা হবে। জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, ঢাকা সিলেট রেলপথের হরষপুর স্টেশনে পারাবত ট্রেন স্টপেজের বিষয়টি নিশ্চিত করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর নুর, রহম আলী, সুকোমল রায়, তাজুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, অধ্যক্ষ সিরাজুল হক প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.