বাংলাদেশ বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

বাংলাদেশ বিমানের নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাজ্জাদুল হাসান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব।

সোমবার তাকে নিয়োগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান) মুহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান সূত্রে জানা গেছে, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর মেয়াদ শেষ হওয়ায় সাজ্জাদুল হাসানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বাদে পরিচালনা পর্ষদের অন্য পদে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.