ফটোশুটে হবু স্ত্রীর সঙ্গে সৌম্য সরকার

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।সৌম্যর হবু স্ত্রীর নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা। বাড়ি পিরোজপুর। থাকেন খুলনায়। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গায়ে হলুদ। ২৮ ফেব্রুয়ারি বিয়ে। শুভ লগ্নও ঠিকঠাক। দুই পরিবারের সম্মতিতে এই জুটির চার হাত এক হতে যাচ্ছে।

গত বিশ্ব ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে হবু স্ত্রীর সঙ্গে রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সৌম্য। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়। এদিকে বিয়ের আগে একটি ফটোশুটে অংশ নিয়েছেন সৌম্য ও পূজা। কৌশিক ইকবালের তোলা সেই ছবি এখন ভাইরাল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.