ইনিংস ব্যবধানে হার দেখছে জিম্বাবুয়ে

মিরপুরে ইনিংস ব্যবধানে হার দেখছে জিম্বাবুয়ে। চতুর্থ দিনে খেলতে নেমে একে একে উইকেটে হারাচ্ছে দলটি। তাইজুল ও নাঈমের স্পিন ঘুর্ণিতে এরইমধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে তারা।

লাঞ্চ বিরতির পর দলের হয়ে ভালো খেলতে থাকা সিকান্দা রাজাকে তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। মুশফিকুর রহিমের হাত ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে করেন ৩৭ রান।

অন্যদিকে, ইনিংস ব্যবধানে জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট। ক্রিজে রয়েছেন রেগিস চাকাবা ও টিমিচিন মারুমা। ১৯ বলে ১৪ রান খেলছেন মারুমা। আর ১১ বলে ৪ রানে অপরাজিত রয়েছেন চাকাবা। এখনো চতুর্থ দিনের হাতে দুইটি সেশন রয়েছে। সেসময়টুকু জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা মাঠে লড়াই করতে পারবেন কি-না সেটা নিয়ে সংশয়।

দ্বিতীয় ইনিংসের বাংলাদেশে স্পিনার তাইজুল ও নাঈম ইসলাম তুলে দেন ৫ উইকেট। ২ উইকেট নেন তাইজুল ইসলাম। আর ৩ উইকেট নেন নাঈম ইসলাম। ক্রিজে স্বীকৃতি ব্যাটসম্যান হিসেবে রয়েছেন মারুমা ও চাকাবা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.