রিয়ালের সব ফুটবলার কোয়ারেন্টাইনে

রিয়াল মাদ্রিদ বাস্কেটবল দলের একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে বাস্কেটবল ও ফুটবল দলের সব খেলোয়াড়কে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শুধু বাস্কেটবল আর ফুটবল খেলোয়াড়দের নয়, স্টাফ থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ ক্যাম্পাসের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

যদিও রিয়াল মাদ্রিদ বাস্কেটবল দল ও ফুটবল দল ক্যাম্পাসের আলাদা ভবনে অবস্থান করেন। কিন্তু স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে তাদের সবাইকে ক্যাম্পাস ছাড়তে বলা হয়েছে।

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটিও স্থগিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.