ভারতীয় গায়িকার ভুলে বিপদে প্রোটিয়া শিবির

‘বেবি ডল’ খ্যাত ভারতীয় গায়িকা কনিকা কাপুরের ইচ্ছাকৃত ভুলে করোনাভাইরাসের ভয়ে কাঁপছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১০ মার্চ দেশটিতে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল লক্ষ্মৌতে। সে লক্ষ্যে সেখানের এক পাঁচতারকা মানের হোটেলে ওঠে টিম প্রোটিয়ারা।

লন্ডন থেকে ফিরে সে হোটেলেই উঠেছিলেন ভারতীয় গায়িকা কনিকা কাপুর। ১৪ থেকে ১৬ মার্চ সে হোটেলে প্রোটিয়ারা ও কনিকা কাপুর একই সময়ে অবস্থান করছিলেন। লন্ডনে থাকাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হন কনিকা। দেশে এসে সে তথ্য গোপন করে হোটেলে অবস্থান ছাড়া বিভিন্ন ভিআইপির সঙ্গে দেখাও করেন কনিকা। একই হোটেলে অবস্থান করার ফলে খাওয়ার সময় ও লবিতে কনিকা ও প্রোটিয়া খেলোয়াড়দের মধ্যে সাক্ষাৎ হয়েছে। ফলে প্রোটিয়া শিবিরের সব খেলোয়াড়ের করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছে। এদিকে তথ্য গোপন করে হোটেলে ওঠা বা ভিআইপিদের সঙ্গে দেখা করায় জিডি করা হয়েছে কনিকা কাপুরের বিরুদ্ধে। ফলে পুলিশ আলাদা করে তদন্ত শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখবে কার কার সঙ্গে কনিকার আলাপ হয়েছে।

তবে খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.