মেয়র জাহাঙ্গীরের গাজীপুর মহানগরের সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা

মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগরের সকল মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন ।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মুসলমানদের জন্য বছরের সবচেয়ে উত্তম মাস রমজান মাস। আর এই রমজান মাসে মুসলমানগণ প্রতি দিন মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করে থাকেন।

তাই মুসল্লিদের সুবিধার্থে মসজিদ খুলে দেয়া হলো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা মসজিদে যাবেন। এক মহল্লার লোক অন্য মহল্লায় যাবেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের নিয়ম মেনেই মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.