খালের কচুরিপনার ভেতর মিলল নিখোঁজ যুবকের মরদেহ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলায় খাল থেকে মাহমুদ শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাকেরকান্দি গ্রামের দক্ষিণ শৈলদাহ খালের কচুরিপনার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাহমুদ শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি গ্রামের মৃত বজলু শেখের ছেলে। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শরিফুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে শৈলদাহ খালের কচুরিপনার ভেতর থেকে মাহমুদ শেখের মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ ঘরের তালা বন্ধ করে বাইরে যান মাহমুদ শেখ। এরপর থেকে আর ফিরে আসেননি তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.