মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের কোনও আগ্রহ চীনের নেই

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কোনও আগ্রহ চীনের নেই। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চীন প্রসঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় চীনের ভূমিকায় তা প্রমাণ হয়েছে আগামী নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বার তার জয় ঠেকাতে বেইজিং যেকোনও কিছু করতে পারে। চীনের ওপর বাণিজ্য ও অন্যসব ইস্যুতে যে চাপ তিনি তৈরি করেছেন তা শিথিল করতে বেইজিং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাব দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুহাং। মার্কিন নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বেইজিং আশা করে আমেরিকানরা এই নির্বাচনের মধ্যে চীনকে জড়াবে না।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.