বেনাপোল দিয়ে ‘বিশেষ নিরাপত্তায়’ আমদানি চালু

বেনাপোল-পেট্রাপোল বন্দরে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে এক মাস আট দিন বন্ধ থাকার পর চালু হয়েছে আমদানি বাণিজ্য। করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি।

গতকাল প্রথম দিনে ভারত পণ্য রপ্তানি করতে পারলেও বাংলাদেশ কোনো পণ্য রপ্তানি করতে পারেনি। বিকেল সাড়ে ৩টায় বেনাপোল-পেট্রাপোল লিংক রোডের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় ভুট্টা, পান, পাট ও মেসতার বীজ বোঝাই প্রথম ভারতীয় তিনটি ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোড করা হয়।

এ সময় বেনাপোল কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থার লোকও। তবে সামাজিক দূরত্ব ও সুরক্ষা মেনে কার্যক্রম চলার কথা থাকলেও তা তেমনভাবে চোখে পড়েনি। স্বাস্থ্য বিভাগের কর্মী ছাড়া কারো শরীরেই পিপিই ছিল না।

কর্মকর্তাদের শরীরে পিপিই দূরে থাক অনেকের মুখে মাস্ক, হাতে গ্লাভসও দেখা যায়নি। হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানির ব্যবস্থাও করা হয়নি। পণ্য চালানগুলো বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান উৎস এন্টারপ্রাইজ এবং ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান বন্ধন অ্যাগ্রো।

সিঅ্যান্ডএফ এজেন্ড ডিএসইম পেসকো ও সোনারগাঁও নামের দুটি প্রতিষ্ঠান। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে কিছু আমদানি পণ্য এনেছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.