প্রাণঘাতী করোনাভাইরাসে গত পাঁচদিনে চীনে নতুন করে মাত্র দু’জন আক্রান্ত হয়েছে। অপরদিকে গত পাঁচদিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৭ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।
চীন থেকে শুরু হওয়া প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এখন পর্যন্ত ২১২ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এদিকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৪৮ হাজার ৪৮৩ জন। আর মারা গেছেন ২ লাখ ৪৪ হাজার ৭৮০ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ লাখ ২১ ৭৭৬ জন।
বর্তমানে বিশ্বের শক্তিশালী দেশগুলোও এই ভাইরাসের কাছে বিপর্যন্ত। সেখানে দিন দিন আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘতর হচ্ছে। তবে চীনে এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়লেও বর্তমানে এই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
তবে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে। ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজার ৭১৩ জন। দেশটিতে বর্তমানে করোনায় অ্যাক্টিভ কেস ৫৩১টি। এদের মধ্যে ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক।