চীন কিট, মাস্কসহ ৬ রকমের মেডিকেল সরঞ্জাম রফতানি স্থগিত করল

চীন মাস্কসহ ছয় রকমের মেডিকেল সরঞ্জাম রফতানি স্থগিত করেছে । রফতানি স্থগিত আইটেম গুলো-মধ্যে গাউন, টেস্ট কিট ও ভেন্টিলেটর।
গতকাল রোববার (১০ মে) দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস এ খবর দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ বাণিজ্যের ক্ষেত্রে এই ছয় সরঞ্জামের বাইরে অন্য মেডিকেল সামগ্রী রফতানিতে কোনও স্থগিতাদেশ নেই। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক লি বিন দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় দুর্বলতার স্বীকারোক্তি দেয়ার পরই সরকারের নতুন এ সিদ্ধান্তের কথা জানালো গ্লোবাল টাইমস।

এর আগে, করোনাভাইরাস মহামারি ঠেকাতে চীনের উৎপাদিত কিছু চিকিৎসা সামগ্রী ফিরিয়ে দেয় কয়েকটি ইউরোপীয় দেশ। স্পেন, তুরস্ক ও নেদারল্যান্ডসের কর্মকর্তারা জানান, বেইজিং-এর পাঠানো কোভিড-১৯ পরীক্ষার কয়েক লাখ কিট ও মেডিকেল মাস্ক মান সম্পন্ন নয়। এগুলো ত্রুটিপূর্ণ।

চীনা কোম্পানির কাছ থেকে করোনার পরীক্ষার কিট আমদানি করে একই সমস্যায় পড়েছে স্পেন।

কর্মকর্তারা জানান, অন্তত ৬০ হাজার কিট সঠিকভাবে রোগীর দেহে ভাইরাস রয়েছে কিনা তা শনাক্ত করতে পারেনি। তুরস্কও জানিয়েছে, চীন থেকে আমদানি করা কিছু কিট সঠিকভাবে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে পারছে না। চীনের কাছে দেওয়া করোনাভাইরাসের প্রায় পাঁচ লাখ র‍্যাপিড টেস্টিং কিটের আদেশ বাতিল করে ভারত। এসব কিটে ত্রুটি পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি দিল্লির। বিশ্বজুড়ে এমন সমালোচনার মধ্যেই শেষ পর্যন্ত মানোন্নয়নের জন্য মাস্কসহ ছয় রকমের মেডিকেল সরঞ্জাম রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছে বেইজিং।

সূত্র: গ্লোবাল

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.