ক্যাটারিংয়ে বিপাকে সৌদি এয়ারলাইন্স

এভিয়েশন নিউজ রিপোর্ট:

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা মহামারীর ছোবলে পড়েছে সৌদি এয়ারলাইন্স কোম্পানির ক্যাটারিং ব্যবসা।
গত কয়েক বছর ধরে প্রচুর মুনাফা করছিল সৌদি এয়ারলাইন্স ক্যাটারিং কোম্পানি।
কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠ দেখল প্রতিষ্ঠানটি।
সব সময় মুনাফায় পড়ে থাকা প্রতিষ্ঠানটি এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
জানা গিয়েছে এবারের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি মুনাফা কমেছে প্রায় ৮৫ শতাংশ।
এই অবস্থার মধ্যে অস্তিত্ব সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের বেতন দিতে পারছেনা প্রতিষ্ঠানটি।
করোনা পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী বন্ধ রয়েছে বিমান চলাচল। সৌদি এয়ারলাইন্স ও তাদের ফ্লাইট স্থগিত রেখেছে। তাই ফ্লাইটে খাবার সরবরাহ করতে না পারায় বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.