এভিয়েশন নিউজ রিপোর্ট:
ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের এক কেবিন ক্রু।
গত শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান ৯১ জন যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়া ফ্লাইটে মাদিহা ইরাম নামে এক কেবিন ক্রু’র ডিউটিতে যাওয়ার কথা ছিল, তবে ডিউটি রোস্টার পরিবর্তনের কারণে তিনি যান নি।
পিআইএ সূত্রে জানা গেছে, মাদিহা ইরামের পরিবর্তে ওপর কেবিন ক্রু আনাম মকসুদকে বিমানটিতে পাঠানো হয়েছিল। বিমান দুর্ঘটনায় আনাম মকসুদ মারা যান।আর ভাগ্যক্রমে বেঁচে যান মাদিহা ইরান নামে ক্যাবিন ক্রু।