করোনায় প্রবাসে এক হাজার প্রবাসী বাঙালির মৃত্যু

করোনাভাইরাসে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই করোনাভাইরাসের কারণে বহু মৃত্যুও ঘটছে। প্রবাসে প্রায় ১ হাজার বাঙালি মারা গেছে। সত্যিই আমাদের জন্য দুঃখজনক ঘটনা।

সোমবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এই করোনাভাইরাসে মৃত্যুবরণ করছে। যারা করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। এর হাত থেকে পৃথিবী মুক্তি পাক।

তিনি বলেন, করোনাভাইরাস যেমন আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, মানুষের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে। এটাও যেমন ঠিক আবার প্রাকৃতিক ভারসাম্য যেভাবে নষ্ট হচ্ছিল। এসবের খারাপের দিক থাকার পরও আমি একটা ভালো দিক দেখতে পাচ্ছি। প্রাকৃতিক ভারসাম্য যেটা নষ্ট হয়েছিল, ওজন লেয়ার যেটা সৃষ্টি হয়েছিল।

প্রকৃতি যেখানে সম্পূর্ণরূপে দূষিত হয়ে যাচ্ছিল। দূষণ যেভাবে পৃথিবীকে গ্রাস করছিল, করোনাভাইরাস আসার পর এই যে ৩/৪ মাস লকডাউন। এর ফলে প্রকৃতি কিন্তু হেসেখেলে উঠেছে। সবুজে সবুজে ভরে যাচ্ছে। ফুলে ফলে ভরে যাচ্ছে। এটাও কিন্তু প্রকৃতির অদ্ভূত একটা খেলা বলেন প্রধান মন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.