আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল শুরু

গতকাল সোমবার রাত থেকে মহামারি করোনাভাইরাসের কারণে দুই মাসের অধিক সময় বন্ধ থাকার পর সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ‘আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু হয়েছে। (গতকাল দিবাগত) রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ট্রানজিট ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। আরেকটি দোহা থেকে ঢাকায় এসেছে রাত ৩টায়।’আজ মঙ্গলবার রাজধানীর

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট প্রতি সপ্তাহে একদিন রোববার পরিচালনা করা হবে। সে অনুযায়ী আগামী ২১ জুন বিমানের ফ্লাইট লন্ডন যাবে। আমরা চাইলেও অনেক দেশে ফ্লাইট চালু করতে পারব না। যে দেশে ফ্লাইট চালু করব, সে দেশেরও অনুমতি লাগবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক রুটের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

গত ১ জুন স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সীমিত আকারে ফ্লাইট চালু করা হয় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর রুটে। তবে যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে এসব রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.