৬০ শতাংশ বেতনে কর্মীদের সপ্তাহে তিনদিন কাজের প্রস্তাব বিমানসংস্থার

করোনা সংক্রমণ ও লকডাউনের খারাপ প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে।
বড় ধাক্কা খেয়েছে বেসামরিক বিমান পরিষেবা।
দু’মাসের উপর বন্ধ থাকার পরে শুরু হয়েছে ভারতের অভ্যন্তরীন ফ্লাইট।
আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিতে বিমান কোম্পানিতে টাকার সমস্যা মেটাতে কর্মচারীদের নতুন প্রস্তাব দিল এয়ার ইন্ডিয়া।
৬০ শতাংশ বেতন নিয়ে সপ্তাহে তিনদিন কাজ করার প্রস্তাব দেওয়া হল তাঁদের।

শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে এই ‘শর্টার ওয়ার্কিং উইক স্কিম’-এর ঘোষণা করা হয়।
এই স্কিমের আওতায় পাইলট ও কেবিন ক্রু ছাড়া বাকি স্থায়ী কর্মীরা চাইলে সপ্তাহে তিনদিন কাজ করতে পারেন।
সেক্ষেত্রে ৬০ শতাংশ বেতন তাঁদের দেওয়া হবে।
এই শর্তে রাজি থাকলে তাঁদের কাজ করতে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এই প্রস্তাবে যাঁরা রাজি থাকবেন তাঁদের চাকরি যাবে না বলেও জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.