বিশেষ ফ্লাইটে সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর দেশে ফিরেছেন

প্রখ্যাত সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর অনেকটা চুপিসারে দেশে ফিরেছেন। সিঙ্গাপুর থেকে ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এ সঙ্গীতশিল্পী বর্তমানে রাজধানীর মিরপুরে নিজের বাসাতেই অবস্থান করছেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এন্ড্র কিশোর। কিন্তু করোনাভাইরাসের পরিস্তিতির কারণে দেশে ফেরা হয়নি তার। অবশেষে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন।

দেশে ফিরে কিছুটা সময় কোলাহলমুক্ত কাটাতে চেয়েছেন। তাই ফেরার খবরটি এতোদিন কাউকে জানাননি।

অসুস্থ অবস্থায় গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই কেটে গেছে নয় মাস।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন এন্ড্র কিশোর। চিকিৎসক জানিয়েছেন, কয়েক মাস পর পর নিয়মিত চেকআপ করাতে হবে তাকে।

দেশে ফেরা প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও এখন খুব বেশি ভালো নয়। ডাক্তার কড়া নির্দেশ, কোলাহলমুক্ত থাকতে হবে। সেই নির্দেশনা মেনেই চলছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.