নেপাল ভারতকে বাঁধ সংস্কারের কাজ থামাতে বাধ্য করেছে

নেপাল ধারাবাহিকভাবে ভারতবিরোধী পদক্ষেপ নিয়ে আসছে। দেশটি এবার বিহার সরকারকে সীমান্ত সংলগ্ন এলাকায় বাঁধ সংস্কারের কাজ বন্ধ করতে বাধ্য করেছে। নেপালের দাবি, বাঁধটি নো ম্যানস ল্যান্ডে অবস্থিত। ভারতের বিহার রাজ্যের সাথে নেপালের সাতশ ২৯ কিলোমিটার সীমান্ত রয়েছে।

গত বৃহস্পতিবার ভারতের কিছু অংশ যুক্ত করে নতুন মানচিত্র নেপালের পার্লামেন্টে অনুমোদন পায়। নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়। সে ঘটনার জেরে ভারত ও নেপালের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গতকাল রবিবার ভারতের বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকৌশলী উমা নাথ রাম বলেন, প্রায় প্রতি বর্ষা মৌসুমে বন্যা হলে বাঁধটি মেরামতের দরকার হয়। এ বছরও বাঁধটি মেরামতের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু নেপাল থেকে আসা কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা এতে বাধা দিয়েছেন।

সূত্র : দ্য টেলিগ্রাফ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.