ভারতীয়দের ফেরাতে ১৭০টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া

করোনাভাইরাসের সংক্রমণ এখনও অব্যাহত বিশ্বজুড়ে।
এই প্রেক্ষাপটে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনের চতুর্থ পর্যায় শুরু হচ্ছে ৩ জুলাই থেকে।
এই পর্যায়ে মোট ১৭টি দেশ থেকে ১৭০টি বিমানে করে দেশে ফেরানো হবে ভারতীয়দের।

মার্চের ২৩ জুড়ে করোনাভাইরাস আবহে লকডাউনের পর ৬ মে থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে ফেরানো হতে থাকে প্রবাসে আটকে পড়া ভারতীয়দের।
বন্দে ভারত মিশনের চতুর্থ ধাপের সময়সীমা জুলাইয়ের ৩ তারিখ থেকে ১৫ তারিখ অবধি।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কেনিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, কাজাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া,
অস্ট্রেলিয়া, মায়ানমার, জাপান, ইউক্রেন এবং ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনা হবে ভারতীয় নাগরিকদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.