স্ত্রীর বিকৃত ছবি দেখে ক্ষিপ্ত কিম, গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ লিয়াজোঁ অফিস

কিম জং-উন দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো পিয়ংইয়ংবিরোধী বেলুন বার্তায় স্ত্রীর বিকৃত ছবি দেখে ক্ষিপ্ত হয়েছেন । এর প্রতিক্রিয়ায় সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থাপিত যৌথ লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়।

তাস’র প্রতিবেদন উদ্ধৃত করে ডেইলি মেইল জানিয়েছে, গত ৩১ মে দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিছু বেলুন বার্তা আসার পরই লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিম।

উত্তর কোরিয়ায় নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা রুশ সংবাদমাধ্যম তাসকে জানিয়েছে, স্ত্রীকে অপমান করে এমন বিকৃত ছবি পাঠানোর কারণে গত ১৬ জুন লিয়াজোঁ অফিস বোমায় উড়িয়ে দেন কিম।

সম্প্রতি এ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম। তার বোন কিম ইয়ো জং সর্বসম্মুখেই দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ চালাতে স্থাপন করা যৌথ লিয়াজোঁ অফিসও গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া।

প্রতিবেদনে আলেকজান্ডার মাতসেগোরা আরও জানান, ওইদিন লিফলেটের সঙ্গে কিছু ছবিও আসে। ছবিগুলো কিমের স্ত্রী রি সুল জুর। ফটোশপে বিকৃত করা সেই ছবি দেখেই ক্ষিপ্ত হন কিম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.