আন্তর্জাতিক ফ্লাইটের বুকিং খুলে দিল এয়ার ইন্ডিয়া

বুকিং খুলল ভারতের রাষ্ট্রীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইটের জন্য বুকিং খুলে দিল এই

বিমান সংস্থা। ২২ জুলাই থেকে ফ্লাইট শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিন নিজেদের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য দেয় এয়ার ইন্ডিয়া। বন্দে ভারত মিশনের চতুর্থ

পর্যায়ের আওতায় এই পরিষেবা শুরু করা হচ্ছে বলে খবর।
যাত্রীরা এয়ার ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারবেন। বুকিং সংক্রান্ত সব তথ্য পাবেন। মোট ১৮০টি ফ্লাইট চালানো হবে বলে জানা গিয়েছে।

এয়ার ইন্ডিয়া ট্যুইট করে জানিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ১৮০টি ফ্লাইট চালানো হবে।
বন্দে ভারত মিশনের আওতাধীন এই ফ্লাইটগুলি চালু করা হবে ২২শে জুলাই থেকে।
টিকিট বুকিং শুরু হয়েছে ২০শে জুলাই থেকে। অনুমোদিত ট্র্যাভেল এজেন্ট বা ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.