সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি।  গতকাল বুধবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

এছাড়া তিনি জানান, আগত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। সৌদিতে আটকে পড়া এসব বাংলাদেশিদের ফেরাতে দুদেশের যৌথ উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.