৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ফ্লাইটে ইতালির নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ ১৬ টি দেশের সাথে ইতালির ফ্লাইট ১০ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন এ সিদ্ধান্তে আলজেরিয়াকে তালিকা থেকে বাদ দিয়ে বাংলাদেশসহ ১৬ টি দেশের সাথে ফ্লাইট নিষেধাজ্ঞার সময়সীমা ১০ আগস্ট থেকে বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
তবে জরুরি অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্তই বহাল রয়েছে।

রবিবার ইতালির স্বনামধন্য পত্রিকা ‘ইল সোলে’ এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১৭ টি ঝুঁকিপূর্ণ দেশের সাথে ১০ আগস্ট পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ইতালি।
তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে একটি দেশ কমিয়ে বাংলাদেশসহ মোট ১৬ টি দেশের সাথে ফ্লাইট বন্ধের এ সময়সীমা ১০ আগস্ট থেকে বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
এ নিষেধাজ্ঞাটি ইউরোপিয়ান সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।
তবে পরবর্তীতে এ সিদ্ধান্ত আবারো বাড়ানো হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.