প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করছে বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। এদের মধ্যে ৬ হাজার কর্মী স্বেচ্ছায় এবং ৪ হাজার কর্মীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হচ্ছে।
খবর স্কাই নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন, গত সপ্তাহে প্রকাশিত ছয় মাসের প্রতিবেদনে এটা পরিষ্কার যে, করোনা আমাদের ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, তবে আমরা যথা’সাধ্য চেষ্টা করছি যতগুলো চাকরি রক্ষা করা যায়।
এদিকে, শুক্রবারের ছাঁটাই’কৃত কর্মীরা মূলত কেবিন ক্রু, প্রকৌশলী এবং বিমানবন্দর কর্মীরা।
