এসএসসি পরীক্ষার্থী শ্যালিকাকে (১৬) অপহরণের মামলায় রায়ে দুলাভাই আবদুল কুদ্দুসকে (৩১) ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ আদেশ দেন।
ঘটনার প্রায় ৫ বছর পর মামলার এ রায় ঘোষণা করা হলো।