৫ সেপ্টেম্বর থেকে চালু হবে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন

আগামী ৫ সেপ্টেম্বর থেকে নতুন করে আরও ১৯ জোড়া জোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এ তথ্য জানান।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।
গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়।
গত ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়।
তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। বর্তমানে এখন মোট ৩০ জোড়া ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে।
আগামী ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া এবং আগামী ৫ সেপ্টেম্বর ১৯ জোড়া ট্রেন রেলের বহরে যুক্ত হলে সব মিলিয়ে চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৬৭ জোড়া অর্থাৎ ১৩৪টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.