গ্রিন লাউঞ্জে ভ্যাট গোয়েন্দাদের অভিযান

রাজধানী ঢাকার অভিজাত রেস্টুরেন্ট দ্যা গ্রিন লাউঞ্জে অভিযান চালিয়ে এক কোটি ৭৫ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ভ্যাট গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) প্রতিষ্ঠানটির কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর রূপায়ন টাওয়ারে অভিযান চালানো হয়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের গোয়েন্দা দলের অভিযানে বিক্রির প্রকৃত তথ্য গোপন ও ১.৭৫ কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় দ্যা গ্রিন লাউঞ্জের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা হয়েছে।
একইসঙ্গে এখন থেকে বিক্রির প্রকৃত তথ্য ঘোষণা ও ভ্যাট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.