দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কাজের মেয়ে (গৃহপরিচারিকা) জবেদা ও আরসোলাকে আটক করেছে পুলিশ।
সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি বলেন, তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
রোববার রাতে উপজেলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।