অবশেষে আগামীকাল থেকে ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু

সৌদির সঙ্গে বিমান চলাচল পুনরায় চালু করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
কর্মকর্তারা বলছেন, অক্টোবরের ১ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইনস আগামীকাল ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা করবে।
বিবিসি বাংলার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে ফ্লাইট চলাচলের অনুমতি না দেওয়ায় হঠাৎ করেই টিকেটের জন্য হাজার হাজার শ্রমিক সৌদি এয়ারলাইনসের অফিসের সামনে ভিড় করছিলেন।
কেননা, সৌদি এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.