আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা – দোহা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ,
আবাসিক পারমিট ধারী গার্হস্থ্য কর্মী ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিচের নিয়মাবলী অনুসরণ করতে হবে ।
কাতারে ফিরে যেতে যাত্রীদের অবশ্যই Exceptional Entry Permit সংগ্রহ করতে হবে যার একটি কপি সাথে রাখতে হবে এবং কাতার এয়ারপোর্টে জমা দিতে হবে । উক্ত পারমিট সংগ্রহের নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং এর কপি দাখিল করতে হবে !পারমিট টি পেতে নিচের
লিংকে প্রবেশ করুন – https://portal.www.gov.qa/wps/portal/qsports/home/
যাত্রীগণ অবশ্যই কাতার আসার পূর্বেই “Health Assessment Form” ফরম পূরণ করে সাথে নিয়ে আসবেন।
কাতার এয়ারপোর্টে যাত্রীর PCR টেস্ট করানো হবে , PCR টেস্ট এর খরচ যাত্রীকেই বহন করতে হবে ।
সকল যাত্রীগণকে অবশ্যই মোবাইলে “EHTERAZ” APPS ডাউনলোড করতে হবে।
কাতার সরকারের উপরোক্ত নির্দেশাবলী যথাযথ ভাবে পালন না করলে বোর্ডিং পাস্ দেয়া হবে না ।
হোটেল বুকিং ও অন্যান্য নিয়মাবলী বিস্তারিত জানার জন্য নিচের লিংকে অনুসদ্ধান করা যেতে পারে-
https://www.qatarairwaysholidays.com/qa-en/domestic-staff-and-company-sponsored-workers
রিটার্ন টিকেটধারি যাত্রীগণ অথবা নতুন টিকেট ক্রয়ের জন্য বিমান অফিস এ যোগাযোগ করুন।
বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনও ল্যাব / হাসপাতাল থেকে ডিপারচারের আগে ৪৮ ঘন্টার মধ্যে অবশ্যই পিসিআর পরীক্ষার ফলাফল গ্রহণ করতে হবে। কেবলমাত্র পরীক্ষার ফলাফল ‘নেতিবাচক’ সহ যাত্রীদের ভ্রমণ করার অনুমতি দেওয়া হবে।
